সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

প্রেমে পড়ে কক্সবাজারে ইতালির তরুণী

আবদুল আজিজ:

বাংলাদেশের তরুণের প্রেমে কক্সবাজারের রামুতে চলে এসেছেন ইতালির তরুণী রুবের টা (২৩)। ৯ নভেম্বর ইতালির সার্দেনিয়া শহর থেকে প্রেমিক রুনেক্স বড়ুয়ার (২৮) সঙ্গে রামুতে আসেন তিনি। পারিবারিকসূত্রে জানা গেছে, চলতি মাসেই বিয়ে করে সংসার শুরু করবেন এই প্রেমিক যুগল।

রুনেক্স রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়াপাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে। শুক্রবার দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তারা জানান, অনার্স পাস রুনেক্স প্রায় তিন বছর আগে ইতালিতে যান। সেখানে তিনি এই তরুণীর সঙ্গে একটি আবাসিক হোটেলে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছরের বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এই সম্পর্কের ধারাবাহিকতায় রুবের টা বাংলাদেশে আসেন। চলতি মাসেই তাদের পারিবারিকভাবে বিয়ে হবে বলে জানা গেছে।

রুনেক্স বড়ুয়া বলেন, ‘ইতালিতে একটি হোটেলের রিসিপসনে কাজ করছিলাম। সেখানে পরিচয় হয় রুবের টার সঙ্গে। তারপর প্রেমের শুরু। এখন আমরা দেশে এসেছি, বিয়ে করবো। আপনাদের দাওয়াত। আমার হবু স্ত্রীও আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। পরিবারও তাকে ভালোভাবে গ্রহণ করেছে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবো।’

প্রেমের সফল পরিণতিতে রুবের টা বলেন, ‘মানুষের জীবন একটা। জীবনের সঙ্গীও একটাই হওয়া উচিত। আমার সমাজে সেটা নেই। আমি বিশ্বাস করি, রুনেক্স আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবেন। ওকে পেয়ে আমি দারুণ খুশি। তার পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এ ধারা সামনের দিনগুলোতে বজায় থাকবে সেই প্রার্থনা করি।’

রুনেক্সের ভাই শাওন বড়ুয়া বলেন, ‘আমরা আনন্দিত। ভাই-বউদির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভাষাগত কিছু সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন বউদি, পরেছেন বাঙালি পোশাকও। লোকজন আজ সকাল থেকে তাকে দেখার জন্য বাড়িতে ভিড় করছে। তিনি ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্রসৈকতসহ নানা স্থানে।’

রুনেক্সের মা সুমি বড়ুয়া বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল, ছেলেকে বিদেশি মেয়ের সঙ্গে বিয়ে দেবো। সেটি বাস্তবে রূপ পাচ্ছে। ছেলেন বউকে নিয়ে আমি খুব খুশি। তাদের ধুমধাম করে বিয়ে দেবো। সবাইকে আমন্ত্রণ জানাবো। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

রুনেক্সের আদিবাড়ি উখিয়া উপজেলার রাজাপালংয়ের সীলের ছড়া এলাকায়। বর্তমান বসবাস রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়াপাড়ায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION