রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা।
রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভার সূচনা করা হয় জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শনের মাধ্যমে । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাকারিয়া, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফামিদা মোস্তফা,জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কউক সচিব আবু জাফর রাশেদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো আলমগীর, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা সমাজ সেবা কর্মকর্তা হাসান মাসুদসহ আইন-শৃংখলাবাহিনীর কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখা,বাজারমূল্য নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ,অবৈধভাবে বালুমহাল,বন ও পাহাড়কাটা ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া,মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা,রাস্তা-ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ,পাবলিক লাইব্রেরীর পাঠাগার পুন:স্থাপন সংক্রান্ত,যানজট নিরসন, সেন্টমার্টিন দ্বীপের সাধারণ মানুষের জীবনমান সংকটে করণীয় ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্স ও চোরাচালান মামলা মনিটরিং কমিটির অনুষ্ঠিত হয়।
ভয়েস/জেইউ।