রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ছুরিকাঘাতে সৈকতের ফটোগ্রাফার নিহত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসূফ নামে এক যু্বক নিহত হয়েছেন। এঘটনায় একই এলাকার বাবুলের ছেলে  সোহেল (২৫) নামের এক আসামীকে আটক করা হয়েছে।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসূফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। সে পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিল।

নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভাই ইউসুফের সাথে একই এলাকার সোহেলের সাথে তর্কবিতর্ক হয়। উক্ত ঘটনার জের ধরে আজ শনিবার বিকালে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে ঘেরাও করে রাখলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো  রফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেয়ার চেস্টা করেন। এসময় উত্তেজিত জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত পুলিশ সদস্যদের তাৎক্ষনিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশের এ কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION