রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শাহাব উদ্দিন সিকদার, মহেশখালী:
মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়ন মোহাম্মদ পুরে গোরকঘাটা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ বেলালের বসত ঘরে আগুনে পুড়ে এক জনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বসত ঘরটিও পুড়ে গেছে।
আজ সোমবর (১৪ নভেম্বর ) দুপুর ১টার দিকে ছোট মহেশখালী ইউনিয়ন মোহাম্মদপুরে (তেলিপাড়ায়) আগুন লাগার এ ঘটনা ঘটে। এঘটনায় একজন ৬ বছরের শিশু আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।নিহত শিশুটি হলেন আনাফ হোছেন সাবিদ (৬) পিতা মোহাম্মদ হোসেন। শিশুটির বাবা গোরকঘাটা বাজারের একজন ব্যবসায়ী।
পুড়ে যাওয়ার পরিবার সূত্রে জানাযায়, আগুনে পুড়ে নগদ টাকা, স্বর্ন অলংকার, আসবাব পত্র সহ আনুমানিক ৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে । ব্যবসায়ি বেলাল জানান গতকাল রাত্রে তারা সমিতির ড্র জিতেছিল। সেই ড্র জেতার টাকা রাখা ছিল আলমারিতে, তাদের ড্রয়ের জেতা সব টাকাই আগুনে পুড়ে গেছে।

মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কক্সবাজার ভয়েস কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়। পরে তল্লাশির সময় ৬ বছরের ছোট ছেলের একটি মরদেহ পাওয়া গেছে । প্রাথমিক ভাবে ছেলেটির হাতে থাকা চেরাগের আগুন থেকে আগুনের সুত্রপাত বলে এলকাবাসি জানিয়েছেন।
এই ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের কাছে চাইলে তিনি বলেন তদন্ত করা হচ্ছে। তদন্তের বাইরে কিছু বলা যাচ্ছেনা। তদন্তে বিস্তারিত জানা যাবে।
ভয়েস/জেইউ।