রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাদককারবারীদের হামলায় আহত র‍্যাব সদস্যকে ‘সিএমএইচ’-প্রেরণ 

বিশেষ প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের কোনারপাড়া সীমান্তে মাদককারবারীদের সঙ্গে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) গোলাগুলির ঘটনা আহত সদস্য সোহেল বড়ুয়াকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) আশঙ্কা জনক অবস্থায় প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত আড়াইটারদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বলা হলে রাতেই কক্সবাজার বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বলেন, “রাত পৌণে ১০ টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত এক র‍্যাব সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকেরা সাধ্যমত চিকিৎসা চালিয়ে যান। এক পর্যায়ে আহত র‍্যাব সদস্য সোহেল বড়য়ার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।পরে রাত আড়াইটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় নেয়া হয়।
এর আগে সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে গেলে মাদক কারবারিদের হামলায় সে গুরুতর আহত হয়। তবে এ বিষয়ে পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে ঘটনায় কয়েকজন হতাহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে সোহেল বড়ুয়া (৩০) নামের এক র‍্যাব সদস্য। তিনি র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নে কর্মরত।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বান্দরবানের তমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআই-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় র‌্যাবের আরেক কর্মকর্তা গুরুতর আহত হন।  র‌্যাব-ডিজিএফআইয়ে যৌথ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এছাড়া র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION