সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

রায় ২৩ নভেম্বর: আত্মস্বীকৃত ১৭ ইয়াবা ব্যবসায়ীকে কারাগারে প্রেরণের আদেশ

কক্সবাজার কারাগার,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

আত্মস্বীকৃত ১৭ ইয়াবা ব্যবসায়ীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল মামলার আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন। শেষে উপস্থিত সবাইকে কারাগারে প্রেরণের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।

আসামিরা হলেন, নুরুল হুদা মেম্বার, শাহ আলম, আব্দুর রহমান, ফরিদ আলম, মাহবুব আলম, রশিদ আহমেদ প্রকাশ রশিদ খুলু, মোহাম্মদ তৈয়ব, জাফর আলম, মোহাম্মদ হাশেম প্রকাশ আংকু, আবু তৈয়ব, আলী নেওয়াজ, মোহাম্মদ আইয়ুব, কামাল হোসেন, নুরুল বশর প্রকাশ কালা ভাই, আব্দুল করিম, দিল মোহাম্মদ, শাকের মিয়া প্রকাশ শাকের মাঝি।

সেইসঙ্গে অনুপস্থিত বাকি আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। দেশব্যাপী আলোচিত এই ইয়াবা মামলার রায় আগামী ২৩ নভেম্বর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তাদের নিরপরাধ প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা আমাদের মতো বক্তব্য উপস্থাপন করেছি।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের আশ্বাসের ভিত্তিতে আত্মসমর্পণ অনুষ্ঠানটি হয়। এখানে যে দুইটি মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা। আদালতের রায়ে আসামিরা খালাস পাবে মনে করছি।

২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি টেকনাফের পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তারা ৮ শর্তে আত্মসমর্পণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, চট্টগ্রাম ও কক্সবাজার পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION