সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

সৈকতে ঢেউয়ের সাথে ভেসে আসছে মাছ আর মাছ

বিশেষ প্রতিবেদক:

সৈকতে ঢেউয়ের সাথে ভেসে আসছে মাছ আর মাছ। বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে সৈকতের লাবণি ও কবিতা সত্বর পয়েন্ট এসব মাছ ভেসে আসে। ভেসে আসা মাছ গুলো কুড়িয়ে নিতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও হুমড়ি খেয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ। কিছুদিন আগে জেলিফিশ এসেছিল। তবে জেলেদের জালে অতিরিক্ত মাছ পড়ায় নিতে না পেরে সৈকতে ফেলে দিয়ে চলে যাচ্ছে জেলেরা।

সৈকতে লাবনী পয়েন্টে গিয়ে দেখা গেছে-পর্যটক আর স্থানীয় কুড়িয়ে নিচ্ছে হাজার হাজার মাছ। সেখানে আছে পোয়া, ইলিশসহ নানা প্রজাতির মাছ। মূল টানা জালে এসব মাছ পড়ার পর জেলেরা নিতে পারছে না। সেগুলো সৈকতে ফেলে যায়। অনেক জেলে জালও ফেলে গেছে।

এফবি আরিফের মাঝি আবুল কাসেম বলেন, ১০ টার দিকে লাবনী ও শৈবাল পয়েন্টের মাঝামাঝি জায়গায় জাল ফেলেছি। টানার সময় আমরা বুঝতে পারতেছিলাম। আমাদের ট্রলার ছোট। আমরা নেয়ার পরও অনেক মাছ জালে থেকে যায়। সেগুলো সৈকতে ফেলে চলে যাচ্ছি। আমাদের মতো আরও অনেকে ফেলে যাচ্ছে। আজকে সবচেয়ে বেশি মাছ পড়েছে।

ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, যখন সৈকতে মাছ পড়ে আছে। আমিও নিয়েছি এক বস্তা। অনেকে মাছ কুড়িয়ে নিয়েছে। পোয়া, ইলিশ, ছুরিসহ বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে। যেটা জেনেছি। অতিরিক্ত মাছ পড়ায় জাল তুলতেও পারে জেলেরা। তাই ছেড়ে দিয়েছে।

স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও কুড়িয়ে নিচ্ছেন মাছ জানিয়ে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, অনেক পর্যটকও মাছ কুড়িয়েছে। তারা অবশ্যই সৈকতেই বিক্রি করে ফেলছেন। আবার অনেকে বস্তায় করে নিয়ে যাচ্ছে।

সৈকতের লাইফগার্ড ইনচার্জ ওসমান গণি বলেন, সকাল সৈকতে মাছ ভেসে আসতে দেখা যায়। তারপর পর্যটক ও স্থানীয়রা এসব মাছ কুড়িয়ে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে জেলেদের জালে অতিরিক্ত মাছ ধরা পড়েছে। তাই অতিরিক্ত মাছগুলো নিতে না পারে সাগরে ফেলে দিচ্ছে জেলেরা।

বীচকর্মী মাহাবুবুর রহমান বলেন, ফেলে দেয়া মাছগুলো মূলত সৈকতে পড়ে আছে। সেগুলো সবাই নিয়ে যাচ্ছে। সৈকতে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান কক্সবাজার ভয়েসকে বলেন, সকাল থেকে সৈকতে মাছ ভেসে আসার খবরটি পেয়ে ঘটনাস্থলে পৌছি। সেখানে দেখলাম সৈকত জুড়ে মাছ আর মাছ। এত গুলো মাছ কিভাবে ভেসে আসছে তা জানার চেষ্টা করছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION