শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেনাবাহিনী আধুনিকায়নের পথে-সেনা প্রধান

বিশেষ প্রতিবেদক:

সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, করোনা মহামারি কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীও আধুনিকায়নের পথে এগুচ্ছে এবং দিন দিন সক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে।

সেনা প্রধান আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাবাহিনীর আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন যত আধুনিক অস্ত্র আমরা কিনি না কেন, যত ডিজিলাইটেশন করি না কেন, যারা এটা পরিচালনা করবে তারা যদি সুদক্ষ না হয় তাহলে এগুলো সমস্ত ব্যর্থ হবে। এজন্য আমাদের দরকার কঠোর প্রশিক্ষণ। সেনাবাহিনীর প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ। এই মূল মন্ত্র ধারণ করে সেনাবাহিনী এগুচ্ছে। যতগুলো প্রশিক্ষণ সেনাবাহিনী করে, তার মধ্যে এসল্ট প্রশিক্ষণটা খুবই কঠিন ও কাছাকাছি যুদ্ধের জন্য অত্যন্ত উপযোগী। একটা রণকৌশলে শারীরিক যে কসরতগুলো দরকার হয় সেসবগুলো এসল্ট প্রশিক্ষণে আছে।

দু’বছর করোনার জন্য বন্ধ থাকার পরও এবার প্রশিক্ষণে দেখলাম আগের যে গড় সময় ছিল তার চেয়ে গড় সময় কমেছে। তার মানে হলো আগের চেয়ে সেনাবাহিনী অনেক বেশি দক্ষতা অর্জন করেছেন।

তিনি আরও বলেন , বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারি দেশ। এই অর্জন কিন্তু শুধু শুধু অর্জিত হয়নি, এর জন্য বাংলদেশ সেনাবাহিনীর অনেক ত্যাগ, পরিশ্রম করতে হয়েছে, অনেক দক্ষতা দেখাতে হয়েছে। এটা বাংলদেশ সেনাবাহিনীর ধরে রাখতে হবে।

প্রশিক্ষণে মনোযোগ দেয়ার পাশাপাশি মূল দায়িত্ব মাতৃভূমিকে বহি:শত্রু আক্রমণ থেকে রক্ষা করতে হবে। এরই জন্য সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের মানুসিকতা থাকতে হবে।

রামু ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা গত ১৩ নভেম্বর শুরু হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে । উক্ত প্রতিযোগিতায় রামু সেনানিবাসের সৈনিক মোঃ তপু মোল্লা ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং ১০ পদাতিক ডিভিশনের সৈনিক গোলাম রাব্বানী ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, উক্ত সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION