রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

১০ ঘন্টার ব্যবধানে মা—ছেলের করুণ মৃত্যু

মৃত্যু,ফাইল ছবি

সাহাব উদ্দিন সিকদার,মহেশখালী:

মহেশখালীতে ১০ ঘন্টার ব্যবধানে মা—ছেলের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে মহরশখালীর কুতুবজুম ইউনিয়নের মেহেরিয়া পাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, কুতুবজুম ইউনিয়নের উত্তর মেহেরিয়া এলাকার মৃত ওমর কাজীর ২য় পুত্র আজিজুল হক (৪৫) রাত সাড়ে ৮টার দিকে মারা যান। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কাঁদতে কাঁদতে রাত্রে দিখে ভোর ৬ টার দিকে প্রায় ১০ ঘন্টা ব্যবধানে মায়ের মৃত্যু হয়। এলাকাবাসী সূত্রে জানান যায়, ছেলের মৃত্যুতে ওমর কাজীর স্ত্রী তরিয়ত শোকে অজ্ঞান হয়ে যান। তাঁকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে ডাক্তারা তাকে মৃত ঘোষনা করেন।

মেহেরিয়া পাড়া গ্রামের সাবেক ছাত্র নেতা শাহেদ মোহাম্মদ ছবর বলেন, আজিজুল হক ও তাঁর ভাইয়রা মৎস্য পেশা ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।তাদের কোন রকম বড় অসুখ ছিলনা। এ ব্যাপারে জানতে চাইলে কুতুবজুম ইউনিয়নের মেহেরিয়া পাড়া ৮ নাম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুদুল হক জানান ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে সম্ভবত স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে।

এলাকায় এমন করুণ দুই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।আজ আছরের পর মেহেরিয়া পাড়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে মেহেরিয়া পাড়া কবরস্থানে মা এবং ছেলের দাফন সম্পন্ন হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION