শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইয়াবা মামলায় ৫ আসামির সশ্রম কারাদন্ড

আদালত লোগো

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্টে ট্রাক তল্লাশি করে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় ৫ আসামির পৃথক সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো, যশোরের শর্শা থানার গোগা বাগানপাড়ার আবদুর রশিদের ছেলে মো. মিন্টু আলী, কালিয়ানীর মৃত মশিউর রহমানের ছেলে মো. দেলোয়ার হোসেন, মৃত গোলাম হোসেনের ছেলে মো. আবদুল হামিদ, মনিরামপুর মাথরাপুরের বরকত উল্লাহ সরদারের ছেলে মো. বিল্লাহ হোসেন ও টেকনাফের রঙ্গিখালী নুর আহমদ প্রকাশ আঁই মেম্বারের ছেলে মো. হেলাল।

ট্রাক হেলপার মো. মিন্টু আলীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বাকি ৪ আসামির প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ আদালতে এস.টি মামলা নং-১৫৯৭/২০১৯ শুনানি শেষে এ রায় ঘোষণা দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

এ সময় আসামিদের মধ্যে ট্রাক চালক মো. আবদুল হামিদ, হেলপার মো. মিন্টু আলী ও মো. দোলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পলাতক মো. বিল্লাহ হোসেন ও মো. হেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম।

রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

২০১৭ সালের ১৫ জুলাই উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্টে ট্রাক গাড়ি তল্লাশি করে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাক গাড়িটিও জব্দ করা হয়। যার নং-ঢাকা মেট্রো-ট-২০-৫১১১। এ ঘটনায় থানায় মামলা হয়। যার এস.টি মামলা নং-১৫৯৭/২০১৯।

২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র (নং-৩১৫) জমা দেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু। আসামি মিন্টু আলী ও মো. দেলোয়ার হোসেনের উপস্থিতিতে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। চার্জশিটে উল্লেখিত ২২ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION