সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অস্ট্রেলিয়াকে ৪ গোলে বিধ্বস্ত করল ফ্রান্স

খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপ শুরুর আগেই হট ফেভারিটের তকমা তাদের গায়ে। বর্তমান চ্যাম্পিয়নও তারা। দলে নেই করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কন্তে, এনকুকুর মত তারকা ফুটবলাররা। খেলার মাত্র ৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লে শঙ্কা দেখা দেয় আর্জেন্টিনার মতো আরেকটা অঘটন ঘটতে যাচ্ছে না তো! কিন্তু ওই পর্যন্তই, পরের গল্পটুকু র‌্যাবিয়ট, জিরু আর এমবাপ্পেদের। ৪-১ গোলে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছে ফ্রান্স। জোড়া গোল করেছেন অলিভিয়ার জিরু। একটি করে গোল করেছেন র‌্যাবিয়ট ও এমবাপ্পে।

মঙ্গলবার রাত ১টার ম্যাচে মাত্র ৯ মিনিট। ক্রেগ গুডউইনের গোলে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। ফ্রান্সের রক্ষণ শুরুতেই ভয় ধরালো। ফুল ফিট না হওয়ায়, রাফায়েল ভারান বেঞ্চে। চোট পেলেন লেফট ব্যাক লুকাস হার্নান্দেজ। পরিবর্তে নামানো হল থিও হার্নান্দেজকে।

২৭ মিনিটে ব়্যাবিয়টের গোলে সমতা ফেরায় ফ্রান্স। অস্ট্রেলিয়া কর্নার ডিফেন্ড করার পর থিও হার্নান্দেজ বলটি বক্সে ফেরত পাঠান। অজি কিপার রায়ানকে বুড়ো আঙুল দেখিয়ে ব়্যাবিয়ট হেড করে এগিয়ে দেন দলকে।

ব়্যাবিয়টের পর জিরুর দুরন্ত গোল। ব়্যাবিয়টের মাপা পাস ধরে জিরু অজি ডিফেন্স ভেদ করে জালে বল জড়ান। দেশের জার্সিতে গোলের হাফসেঞ্চুরি করে ফেলেন তিনি।

৪৩ মিনিটে দারুণ সুযোগ পায় ফ্রান্স। এমবাপ্পে ব্যাকহিল পাস দেন গ্রিজম্যানকে। কিন্তু সেই বল ধরে ঠিক করে লক্ষ্যে রাখতে পারেননি গ্রিজম্যান। তার নিচু শট বেরিয়ে যায় মাঠের বাইরে।

২-১ এগিয়ে বিরতিতে যায় ফ্রান্স। বিরতির তারা যেন আরও উজ্জীবিত, আরও ক্ষুরধার।

৬৮ মিনিটে আঘাত হানেন এমবাপ্পে। ওসমান দেম্বেলের পাস থেকে দারুণ এক গোল করেন তিনি। এর তিন মিনিট পরে ৪-১ গোলে এগিয়ে যায় ফরাসির। এমবাপ্পের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন জিরু। দেশের জার্সিতে এটি জিরুর ৫১ নম্বর গোল। এর মাধ্যমে ফরাসি তারকা থিয়েরি অঁরির রেকর্ড ছুঁলেন তিনি।

শেষ পর্যন্ত ৪-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION