সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সব সেভ, কে এই সৌদি গোলরক্ষক?

খেলাধুলা ডেস্ক:
র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে ৪৮ ধাপ পিছিয়ে সৌদি আরব। আর সেই দলটাই বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিলো মেসিদের ২-১ গোলে হারিয়ে। কাতারের লুসাইল স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে সালেহ আলশেহরি ও সালেম আলদাওসারির দুই গোল নিঃসন্দেহে এই ম্যাচ জয়ের নির্ণায়ক। কিন্তু গোলবার আগলে রেখে মেসিদের বার বার হতাশ করেছেন তো সৌদি গোলরক্ষক আল-ওয়াইজ-ই! পুরো ম্যাচে ৫টি সেভ করে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের নায়ক তো তিনিই। শেষ মুহূর্তে দুটি ছিল ম্যাচ বাঁচানোর মতো। যে কারণে জিতেছেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার।

অবিশ্বাস্য পারফরম্যান্সে পাদপ্রদীপের আলোয় এখন আল-ওয়াইজ। বিশ্বকাপের মতো মঞ্চের এই তো মাহাত্ম্য। যা কাউকে কাউকে বানিয়ে দেয় নায়ক। সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ৩১ বছর বয়সী এই গোলকিপার কিন্তু এবারই প্রথম খেলছেন না। এটা তার দ্বিতীয় বিশ্বকাপ। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে গোলবার আগলেছেন। ওই ম্যাচটা অবশ্য ১-০ গোলে হেরেছে সৌদি।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ওয়াইজের অভিষেক হয় ২০১৬ সালের নভেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বে জাপানের বিপক্ষে। তবে ক্লাব ক্যারিয়ার আরও বেশি সমৃদ্ধ। ১০ বছর আগে সৌদি ক্লাব আল শাবাবের মাধ্যমে যার সূচনা। বর্তমানে খেলেছেন আল হিলালের হয়ে। আল শাবাবের হয়ে জিতেছেন কিং কাপ ও সৌদি সুপার কাপের ট্রফি। বর্তমান ক্লাবটির হয়ে গত মৌসুমে জিতেছেন সৌদির পেশাদার লিগও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION