সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আগামী বিশ্বকাপ খেলা নিয়ে শংকা নেইমার!

খেলাধুলা ডেস্ক:
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে নেইমারকে তুলে নেন কোচ তিতে। মাঠে অস্বস্তি বোধ করায় তাকে তুলে নেওয়া হয়। এরপর নেইমারকে ডাগআউটে কাঁদতে দেখা গেছে। এদিন সার্বিয়ায় বিপক্ষে ব্রাজিল দারুণ জয় পেলেও কাঁটা হয়ে বিঁধছে নেইমারের ইনজুরি আশঙ্কা।

ম্যাচে নেইমারকে ৮ বার ফাউল করেন সার্বিয়ার প্লেয়াররা। পুরো ম্যাচে মোট ১১টি ফাউল করেছেন সার্বিয়া। এর মধ্যে ৮ বারই তাদের ফাউলের শিকার পিএসজির এই ব্রাজিলিয়ান মহাতারকা।

তুলে নেওয়ার সময় জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন নেইমার। বেঞ্চে তাকে কাঁদতেও দেখা যায়। এসময় তাকে ঘিরে রাখেন সতীর্থরা।

বৃহস্পতিবার দিবাগত রাত একটা শুরু হওয়া ম্যাচে সার্বিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ চাড়ে সেলেসাওরা। ২-০ গোলের জয়টা ঠিক স্পষ্ট বুঝাতে পারছে না কী পরিমাণ দাপুটে খেলা খেলেছে সেলেসাওরা! বলা যায়, পুরো ৯০ মিনিট জুড়েই সার্বিয়ার রক্ষণকে আক্রমণের পর আক্রমণে দিশেহারা করে রাখে ব্রাজিল। চোখ ধাঁধানো পাস থেকে শুরু দুরন্ত গতি সবই ছিল ব্রাজিলের খেলায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION