সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামে ৭ বছরের শিশুকে ৬ টুকরা করে হত্যা, যুবক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে ১০ দিন আগে নিখোঁজ ৭ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আবির নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তিপণের দাবিতে আবির ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে।

এ সময় শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরো করে। মরদেহ দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয়। মরদেহ টুকরো করার বটি ও অ্যান্টি কাটার উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি শরীরের খন্ডিত অংশ উদ্ধারের চেষ্টা চলছে। আবির আয়াতের দাদা বাড়ির সাবেক ভাড়াটিয়া। তিনি নগরের আকমল আলী সড়কে মায়ের সঙ্গে থাকেন। তিনি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন জানিয়েছে পুলিশ।

পিবিআই কর্মকর্তা নাঈমা সুলতানা জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার রাতে আবিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।’

এর আগে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি ভাইরাল হয়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION