শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা

নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত, ফাইফ ছবি।

জিকির উল্লাহ জিকু:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে র‌্যাবের উপর হামলা ও ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা হয়েছে। তাতে ২০ জনকে নাম উল্লেখ্য করে ও ৩০-৩৫ কে আসামী করা হয়েছে।

শনিবার দুপুর দুইটার দিকে মামলা লিপিবদ্ধ করার কথাটি জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, ৪৮ ঘন্টা আগে ডিজিএফআইয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নামীয় আসামী করা হয়েছে। অজ্ঞাত আরও ৩০-৩৫ কেউ আসামী হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

গেল ১৪ নভেম্বর র‌্যাব এবং ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

‘মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION