রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাফ নদীতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

রবিবার (২৭ নভেম্বর) ভোর আড়াই টার দিকে হ্নীলা অবরাং পোস্টের পার্শ্বে নাফ নদীর কিনারায় এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবি হ্নীলা বিওপি’র উত্তরে অবরাং পোস্টের পাশে নাফ নদীর কিনারায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করার সময় ভোর আড়াই টার দিকে এমজি পোস্টের টহলদল দূর হতে নাফ নদীর তীরে একটি বস্তু দেখতে পেয়ে ড্রাগন লাইট দ্বারা আলো দিলে একজন ব্যক্তিকে দেখতে পায়। এ সময় টহলদল ওই ব্যক্তিকে লক্ষ্য করে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। এক পর্যায়ে উক্ত ব্যক্তির হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীতে লাফিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের জলসীমায় নাফফোরা দ্বীপের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য ৬০ লক্ষ টাকা। অভিযান পরিচালনাকালীন কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবেও জানান লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION