শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বদির দিকে মহিষ কেন তেড়ে যায়?

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারে লড়াইয়ের মাঠে দুটি মহিষ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দিকে তেড়ে আসে। আঘাত পেলেও বিশেষ আহত হননি তিনি। দুটি মহিষ ছুটে গিয়ে লাল শার্ট পরা বদিকে গুঁতো দেওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলার টেকনাফ উপজেলার মহেশখালী পাড়ায় মেরিন ড্রাইভের পাশে রবিবার (২৭ নভেম্বর) বিকালে মহিষ লড়াইয়ের আয়োজন করা হয়। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি নিজের জমিতে এই আয়োজন করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, লড়াইরত দুটি মহিষ হঠাৎ বদির দিকে তেড়ে যাচ্ছে। বদি এ সময় লাল শার্ট পরে ছিলেন। তবে মহিষ আক্রমণ করার মুহূর্তে বদি বসে পড়েন। একটি মহিষ তার পায়ে চাপ দিয়ে চলে যায়।

মহিষের মালিক টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু ছৈয়দের ছেলে আবদুল্লাহ। আবদুল্লাহ বলেন, বদির অনুরোধে তিনি দুটি মহিষ নিয়ে যান লড়াইয়ে অংশ নিতে। মহিষ লাল কাপড় দেখলে খেপে যায়। বদি লাল শার্ট পরা থাকায় এই অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে। তবে এতে বদি আহত হননি।

আবদুর রহমান বদি বলেন, মহিষের টার্গেট হওয়ায় আমি বসে যাই। একটু আঘাত পেলেও সুস্থ-স্বাভাবিক আছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION