মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রিয়ালকে টপকে শীর্ষে ফিরেছে কাতালান

Barcelona's players celebrate after scoring a goal during the Spanish league football match between FC Barcelona and Athletic Club Bilbao at the Camp Nou stadium in Barcelona on June 23, 2020. (Photo by Pau BARRENA / AFP)

খেলাধুলা ডেস্ক:

চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন ইভান রাকিতিচ। তার একমাত্র গোল বড় কাজে দিয়েছে বার্সেলোনার জন্য। আতলেতিকো বিলবাওকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান ক্লাব।

ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে আতলেতিকোকে ১-০ গোলে হারায় কিকে সেতিয়েনের দল।

এই জয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে টপকে শীর্ষে ফিরেছে তারা।
এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৫। পরের ম্যাচে মায়োর্কাকে হারাতে পারলে ফের বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠে আসতে পারবে জিনেদিন জিদানের দল।

আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক অতীত খুব একটা ভালো ছিল না। চলতি মৌসুমেই দলটির কাছে দুবার হার মানতে হয়েছিল। এবারের লড়াইও লা লিগা চ্যাম্পিয়নদের জন্য হতাশাজনক হতে যাচ্ছিল। কিন্তু ম্যাচের ৭১তম মিনিটে পার্থক্য গড়ে দেন রাকিতিচ। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের গোলে ২০১৮ সালের পর প্রথমবারের মতো প্রতিপক্ষটিকে হারাল বার্সেলোনা।

টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জয়ের জন্য লড়ছে বার্সেলোনা।

কিন্তু গত শুক্রবার সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করায় এবার শিরোপা ধরে রাখাটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে দলটির জন্য। পয়েন্ট টেবিলে বার্সার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে রিয়াল।
নিজেদের মাঠে আতলেতিকোর মাঠে বার্সেলোনার খেলাটা তেমন নজরকাড়া হয়নি। লিওলেন মেসি, লুইস সুয়ারেস ও অতোঁয়ান গ্রিজমানের মতো তারকাদের নিয়ে আক্রমণভাগ সাজালেও গোল আসেনি তাদের কাছ থেকে।

আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে সাতশোতম গোলের মাইলফলক স্পর্শে অপেক্ষা আরও বেড়েছে ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির।

তবে বার্সেলোনার একমাত্র গোলটিতে অবদান ছিল মেসির। তার পাস থেকে বল পেয়ে যান বদলি নামা রাকিতিচ। বল ক্লিয়ার করতে পারেনি অতিথি বিলবাওয়ের খেলোয়াড়রা। ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান রাকিতিচ। তার এই গোলেই শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION