রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে ট্রাক চাপায় আবুল খায়ের কোম্পানির বাজার পরিদর্শক এর মৃত্যু

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ২৯ শে নভেম্বর সকাল ৯টায় ট্রাক চাপায় আবুল খায়ের কোম্পানির বাজার পরিদর্শক সিরাজুল ইসলাম মানিক এর মৃত্যু হযেছে।

ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর গোরকঘাটা বাজারে পন্যবাহী ট্রাক প্রবেশ করার সময় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাকের ছাপায় পিষ্ট হয় আবুল খায়ের কোম্পানির কনজ্যুমার বিভাগে বাজার পরিদর্শক সিরাজুল ইসলাম মানিক।

মানিক এর চালিত মোটর সাইকেলটি ভেঙ্গে ঘটনাস্থলেই মারাত্বকভাবে আহত হয় মানিক শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ।

ঘটনাস্থলে উপস্থিত সিএনজি ড্রাইভারা তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। মহেশখালী হাসপাতালের সরকারী এম্বুলেন্স যোগে চট্টগ্রামে নেওযার পথে অতিরিক্ত রক্তক্ষরণ হলে পটিয়া হাসপাতলে নিয়ে যায়। পটিয়া হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষনা করে।
সন্ধ্যায় মানিকের মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে আসলে কান্নায় ভারী হয়ে উঠে।

এদিকে এশারের নামাজের পর বড় মহেশখালী পূর্ব দেবাঙ্গপাড়ায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে। বিভিন্ন পন্য বোঝাই ট্রাকটি মহেশখালী থানা হেফাজতে রয়েছে।

নিহত মানিক বড় মহেশখালী পূর্ব দেবাঙ্গপাড়ার মৃত বাদশা মিয়ার ৩য় পুত্র।
মৃত্যু কালে ২মেয়ে স্ত্রী,মা, ভাই রেখে গেছেন।চলতি বছরে মানিক মাস্টার্স পরীক্ষা শেষ করেছে বলে জানা গেছে।

নিহত মানিকের কর্মরত আবুল খায়ের কোম্পানির কনজুমার বিভাগের এরিয়া ম্যানেজার মনজুরুল আলম জানান কোম্পানির নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে তার মৃত্যু হয়।
কোম্পানির নিয়মনীতি মতে সহযোগিতা করা হবে।বিভিন্ন পন্য বোঝাই ট্রাকটি মহেশখালী থানা হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাকের মালিক কালারমারছড়ার সনজিত বৈদ্যর বলে জানা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION