রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
“অসমতা দূর করি,এইডস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে) সচেতনতামূলক র্যালি,মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বীর মুক্তিযোদ্ধা মাঠ হয়ে ইপিআই সেন্টারের সামনে এসে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পরে ইপিআই স্টোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: মোঃ মাহবুবুর রহমান।
সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের ডা: ইমরুল কায়েস,ডা: কনিণীকা দস্তিদার,ডা: সিরাজুল ইসলাম,ডা: রেজাউল ফারুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা: সাব্বির আহমদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় জেলা সদর হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তাসহ আইএনজিও ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ