শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জেলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত 

ভয়েস প্রতিবেদক:

“অন্তর্ভূক্তি উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপঃপ্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা”এ প্রতিপাদ্যে ৩১তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে কক্সবাজারে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‍্যালী,সহায়ক উপকরণ,ক্ষুদ্র ঋন বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে বিশেষায়িত স্কুল অরুণোদয় থেকে র‌্যালীটি বের হয়ে শহিদ সরণী প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষণ কান্তি দাশ,জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছিরউদ্দীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ ছাইদুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো সফিউদ্দীন সফির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ইঞ্জিনিয়ার কানন পাল, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার,শেখ রাসেল শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রের উপ প্রকল্প পরিচালক জেসমিন আক্তার,অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক শাহ জালাল,বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধি,বিশেষায়িত স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগীতায় এ অনুষ্ঠানের মাধ্যমে ২০টি হুইল চেয়ার, সহায়ক উপকরণ, সুবর্ণ কার্ড ও ক্ষুদ্র ঋন বিতরণ করা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষায়িত শিশু শিক্ষার্থীদের তৈরিকৃত হস্তশিল্পের প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION