শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দমদমিয়ায় নোঙর করা জাহাজে আগুন

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক বহনে নিয়োজিত থাকা খালি একটি জাহাজে আগুন লেগেছে। রবিবার (৪ ডিসেম্বর) সকালে টেকনাফের দমদমিয়া স্থলঘাটে নৌঙরে থাকা অবস্থায় জাহাজটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। এ জন্য জাহাজ ‘কেয়ারি সিন্দবাদ’ ও ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ দমদমিয়া স্থলঘাটে দীর্ঘদিন ধরে নৌঙরে রয়েছে। পর্যটন মৌসুম আসায় এসব জাহাজ মেরামত শুরু করে কর্তৃপক্ষ। রবিবার হঠাৎ পর্যটক বহনে ব্যবহৃত জাহাজ কেয়ারি ক্রুজ এন্ড ডাইনে আগুন জ্বলতে দেখা যায়। মূহূর্তেই আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় সাতটি এসি এবং জাহাজের উপরের অংশসহ বেশকিছু মালপত্র পুড়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘টেকনাফে দমদমিয়া স্থলঘাটে নৌঙরে থাকা একটি খালি জাহাজে ধরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জাহাজের এসিসহ উপরের একটি অংশ পুড়ে গেছে।’

ওই জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জাহাজে আগুন ধরে। এতে জাহাজের এসিসহ বেশকিছু মালপত্র পুড়ে গেছে। আমাদের ২০-৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION