শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন রোহিঙ্গা নাগরিক মো. ফোরকান (৩৯)। অবশেষে ১০ হাজার পিস ইয়াবাসহ রবিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে পানবাজার ৯ নম্বর ক্যাম্প থেকে পুলিশের হাতে আটক হন তিনি।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/২৪ ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা মো. ফোরকান একজন স্থানীয় পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদকের কারবার করে আসছিলেন। বিষয়টি জানার পর থেকে তার কার্যক্রমের ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। অবশেষে রবিবার (৪ ডিসেম্বর) পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি জানান, জব্দকৃত মাদকসহ আটক আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION