শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ছোট মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী বাবুল অস্ত্রসহ গ্রেফতার

শাহাব উদ্দীন সিকদার:

মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে ৫ ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে একটি অবৈধ বন্দুকসহ ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী নিজাম উদ্দিন বাবুল প্রকাশ হাত কাটা বাবুলকে গ্রেফতা করেছে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী জানিয়েছেন মহেশখালী থানার এসআই আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে এস আই মণিষ সরকার, এসআই সজল কুমার নাথ, এ এস আই আলী আকবর, এ এস আই আনিসুর রহমানসহ পুলিশের একটি দল ছোট মহেশখালী ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী নিজাম উদ্দিন বাবুল প্রকাশ হাত কাটা বাবুল (৪৬)কে গ্রেফতার করে সক্ষম হয়।

বাবুল ওই এলাকার মোহাম্মদ ইসলাম এর পুত্র। প্রথমে স্থানীয় লম্বাঘোনা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পরে স্বীকারোক্তি অনুযায়ী ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়ার সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলা হতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মহেশখালী থানা সূত্রে জানা যায় গ্রেফতারকৃত সন্ত্রাসী নিজাম উদ্দিন বাবুল প্রকাশ হাত কাটা বাবুল (৪৫) এর বিরুদ্ধে ইতোমধ্যে পাঁচটি মামলা বিচারাধীন আছে, যার মধ্যে একটি অস্ত্র এবং একটি ডাকাতি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে জানিয়েছে মহেশখালী থানা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION