শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সর্তকাবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী

জিকির উল্লাহ জিকু, সমাবেশস্থল থেকে:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল সাড়ে ১০ টার পর কক্সবাজার পৌঁছবেন। এজন্য সর্বোচ্চ সর্তকাবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা।

বুধবার সকাল থেকে অনুষ্ঠানস্থল মেরিন ড্রাইভের ইনানী এবং শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা ঘীরে পুলিশ সংখ্যক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। সকাল ৯ টা পর্যন্ত আওয়ামীলীগের শীর্ষ নেতাদের
জনসভাস্থলে যেতে দেখা গেলেও এখনো মানুষ সভাস্থলে যাচ্ছে না।

কক্সবাজার শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাসপাতাল মোড়, প্রধান সড়কের পালের দোকানের পশ্চিমে কোন প্রকার যান বাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্ধ
রাখা হয়েছে মেরিন ড্রাইভের সাধারণ যান চলাচল।

আওয়ামীলীগের নেতা জানিয়েছেন, সকাল ১০ টার পর থেকে সভাস্থলে জনস্রোত দেখা যাবে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২টি অনুষ্ঠানস্থলকে ঘিরে কক্সবাজার জেলা পুলিশ ৪ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করেছে। পুলিশের সদস্যরা পোষাকে, সাদা পোষাকে দায়িত্ব পালন করবেন। সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সাথে রয়েছে কঠোর গোয়েন্দা নজর ধারী। এই দুই টি অনুষ্ঠানস্থল ঘীরে সাড়ে ৩ হাজার পুলিশ সদস্য সহ ৪ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার সকাল ১০ টার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার এসেন পৌঁছবেন। তিনি সরাসরি আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন করতে ইনানীস্থ বঙ্গোপসাগরের মোহনায় যাবেন। ওখানে কর্মসূচি শেষে দুপুর ২ টার পর আসবেন
কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী লাবণীয় পয়েন্টের শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভা মঞ্চে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION