রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
” সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ।
এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দীন, জয়িতা ছেনোয়ারা আক্তারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে ১০জন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়ীতা-র সম্মাননা প্রদান করা হয়।
ভয়েস /জেইউ।