রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
“ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও আলোচনা সভা। শুক্রবার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে মানবন্ধন।
পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষণ কান্তি দাশ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সোমেশ্বর চক্রবর্তী, সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুল,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রেফেসর মো সোলাইমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,জেলা স্কাউট সাধারণ সম্পাদক তপন শর্মাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,স্কাউটসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।