শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চীফ হুইপ কন্যার সাথে পরিবেশ বিজ্ঞানী আনচারুল করিমের ছেলের বিয়ে সম্পন্ন

ভয়েস প্রতিবেদক,মহেশখালী:

মহেশখালী ‍উপজেলার গোরকঘাটা সিকদার পাড়া এলাকার বাসিন্দা পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনচারুল করিমের কনিষ্ঠ পুত্র আইমান করিমের সাথে পার্লামেন্টের চীফ হুইপ পার্লামেন্টারিয়ান নুরে আলম চৌধুরী লিটনের কন্যা ফারাহ আনিকা চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ।

১০ ই ডিসেম্বর শুক্রবার রাতে সংসদ ভবন প্লাজা এল ই ডি ভবনে এই বিয়ে সম্পন্ন হয়। সন্ধ্যা থেকে শুরু হয় বিয়ের আয়োজন। বিয়েতে শত শত দেশের গন্যমান্য ব্যক্তি, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ,ভিভিআইপি সহ কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথির তালিকায় ছিলেন সাংসদের স্পিকার শিরিন শারমিন,আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুর করিম সেলিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নারায়ণগঞ্জের এম পি শামিম,আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, ঢাকার মেয়র (দক্ষিণ) ফজলে নুর তাপস,ফরিদপুর ৪ আসনের এমপি নিক্সন চৌধুরী , বঙ্গবন্ধু পরিবারের নিকট আত্বিয়স্বজন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, মহেশখালী কুতুবদিয়ার এম পি আশেক উল্লাহ রফিক, মহেশখালীর উপজেলা চেয়ারম্যান শরিফ বাদশা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাত্রী ফারাহ আনিকা চৌধুরী হলেন বঙ্গবন্ধুর ভাগনে ইলিয়াস চৌধুরী দাদা ভাইয়ের নাতনি। উল্লেখ সেপ্টেম্বর মাসে এক জমকালো আয়োজনের মাধ্যমে তাদের বাগদান সম্পন্ন হয়। ডক্টর আনচরুল করিমের কনিষ্ঠ পুত্র আইমান  করিম যুক্ত রাজ্যের লন্ডনের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে চার্টার্ড একাউন্টেন্সি বিষয়ে তার লেখা পড়া শেষ করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION