রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আজ কক্সবাজার মুক্ত দিবস

ভয়েস প্রতিবেদক:

আজ ১২ ডিসেম্বর কক্সবাজার মুক্ত দিবস । ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শত্রু মুক্ত ঘোষণা করা হয়।

১৯৭১ সালের ৯ ডিসেম্বর বার্মার শরণার্থী ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধা ওই সময়ের ক্যাপ্টেন আবদুস সোবাহানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নাফনদী পার হয়ে টেকনাফ থেকে উখিয়া আসেন। উখিয়া থেকে ৪ টি জিপ গাড়ি নিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে ১২ ডিসেম্বর কক্সবাজার পৌঁছেন।

আবদুস সোবহান জানান, ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শক্রু মুক্ত ঘোষণা করা হয়। ওই সময় বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION