সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

জেলা প্রশাসনেরে উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

ভয়েস প্রতিবেদক:

“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এ প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচীর বেলুন ওড়ানোর মাধ্যমে উদ্বোধন করেন কক্সবাজারের সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
পরে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো আমিন আল পারভেজ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম তারিকুল আলম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছিরউদ্দীন, কক্সবাজার সরকারী কলেজের অধ্যাপক আবুল কাশেম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার জেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার উদ্দীন বক্তব্য রাখেন।

এসময় পদস্থসরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী,ই লার্ণিং,ই-কমার্স ও আইসিটি সেক্টরের সফল উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত কন্টেন্ট ও প্রেজেন্টেশন তৈরী ও আবৃত্তি,কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION