রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নতুন এসিল্যান্ডের যোগদানে স্বস্তি ফিরেছে মহেশখালী ভূমি অফিসে

শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

দির্ঘ দেড় মাস বিরতির পর এসিল্যান্ড শুন্য মহেশখালী উপজেলায় যোগদান করেছেন এ এফ শামীম।
১১ ডিসেম্বর সোমবার সকালে সকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশন (ভূমি) মোঃ ইয়াছিন এর কাজ থেকে মহেশখালী উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) এ এফ এম শামীম দায়িত্ব গ্রহন করেন।

নতুন সহকারী কমিশনার (ভূমি), এ এফ এম শামীম ( ১৮৭৫০ ) যোগ দানে প্রান পেয়েছে স্থবির হয়ে পড়া মহেশখালী উপজেলা ভূমি অফিস। মহেশখালীতে এসিল্যান্ড শুন্য থাকায় চরম ভোগান্তিতে পড়ে ভুমি অফিসে সেবা নিয়ে আসা মানুষজন। মহেশখালী উপজেলা বাসী আশা করেন নতুন এসিলেন্ডের যোগদানে অফিসের সেবার মানের গতি বৃদ্ধি পাবে।

গত ৩০ শে অক্টোবর মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের বদলী জনিত কারণে সহকারী কমিশনার ভূমি মহেশখালীর পদটি শুন্য ছিল। আজ সকাল পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করে গেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন। তিনিও সপ্তাহে দুয়েকের জন্য এক সরকারী সফরে ভারতে অবস্থান করায় সেবা গ্রহিতাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছিল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION