শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে মানবপাচারকারী শাকের মাঝি আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে শীর্ষ মানবপাচারকারী হিসেবে চিহ্নিত মো. শাকের ওরফে শাকের মাঝিকে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তার লোকজনের হামলায় থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন আহত হন। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে টেকনাফের সাবরাংয়ের ইউনিয়নের মুন্ডার ডেইল নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক শাকের মাঝি স্থানীয় কবির আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, একজন শীর্ষ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। অভিযানে হামলার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও মানবপাচারের একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি একজন আত্মস্বীকৃত ইয়াবা কারবারি। এসব মামলা তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION