শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সবার পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী

কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী

এম.এ আজিজ রাসেল:

কক্সবাজার জেলার রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী। এটি বহু জ্ঞানী—গুণী ও বরেণ্য ব্যক্তিদের স্মৃতি বিজড়িত। শহীদ দৌলত ময়দান ঘিরেই কক্সবাজারের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য আন্দোলন সংগ্রামের শুরু। এছাড়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল এই পাবলিক লাইব্রেরী।

নানা জটিলতা কাটিয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রায় ১৪ বছর পর কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরিসহ শহীদ সুভাষ হল ও শহীদ দৌলত ময়দান ঘিরে আবারও চাঙা হয়ে উঠেছে জেলার রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গন।

গত শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এর হাত ধরে নতুন করে যাত্রা করা ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীর প্রতি মানুষের প্রত্যাশা এখন বেড়েছে অনেক গুণ।

এসময় তিনি বলেন, নতুন করে গতি পেল প্রাচীন এই প্রতিষ্ঠান। এটি এই জেলার চালিকা শক্তি। ২০৪১ সালে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কক্সবাজার নেতৃত্ব দেবে। সে ক্ষেত্রে এই পাবলিক লাইব্রেরী গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দীর্ঘদিন পর কক্সবাজারের রাজনীতিক, সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। এতে বেশ খুশী রাজনীতিক ও সাংস্কৃতিক কর্মীরা।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম বলেন, কক্সবাজার জেলার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া সবকিছুর সুতিকাগার ছিল এই প্রতিষ্ঠান। সংস্কারের জন্য দীর্ঘ ১৪ বছর এটির কার্যক্রম বন্ধ ছিল। যার ফলে কক্সবাজারের সাংস্কৃতিক জাগরণ বন্ধ ছিল। নতুনভাবে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী যাত্রা করায় আমরা নতুনভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছি।

কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত বলেন, কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী পুন:নির্মাণে প্রায় ১০ কোটি খরচ হয়েছে। উদ্বোধনের পর আমরা আলোর পথ খুঁজে পেয়েছি। এতে কেটেছে কক্সবাজারের সংস্কৃতির অঙ্গনের স্থবিরতা। আশা করছি আবারও সবার পদচারণায় মুখর হয়ে উঠবে এই প্রিয় অঙ্গন।

জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন বলেন, কক্সবাজারের রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, নাট্য ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীদের পরিচিতি এবং বেড়ে উঠা এখান থেকে। তাই পাবলিক লাইব্রেরী চালু হওয়ায় নতুন করে এগিয়ে যাবে ঐতিহ্যের কক্সবাজার। এমনটাই প্রত্যাশা সবার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION