সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

রামুতে চারা গাছ কাটার দোষে ৫ জনের দন্ড

কক্সবাজার জজ আদালত, ফাইল ছবি

ভয়েস ডেস্ক:

রামুতে গাছের চারা কাটার দায়ে ৫ আসামির প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রামু উপজেলার গর্জনিয়ার জুমছড়ি এলাকার মৃত মৌলভী আবুল হাসেমের ছেলে আবু হান্নান, ভুট্টো (২২), আবুল মনছুর (২৭), আব্দুল খালেকের ছেলে মো. নবী (৫৫), কবির আহমদ (৪৫), মো. নবীর ছেলে জসিম উদ্দিন (২০)।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহিনা আক্তার (২৬) নামক আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। তিনি একই এলাকার আব্দুল মোমেনের স্ত্রী।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নন-জিআর ০৪/২০২১ শুনানি শেষে রায় দেন রামু কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ।

এ মামলার বাদী গর্জনিয়ার জুমছড়ির বাসিন্দা সাংবাদিক মো. নেজাম উদ্দিন।

বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট প্রতিভা দাস। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, নিজের খতিয়ানভুক্ত জমিতে রোপিত ৩ হাজার চারা গাছ কাটার অভিযোগে ২০২০ সালের ২৪ জুন কক্সবাজারের রামু থানায় সাধারণ ডায়রি করেন মো. নেজাম উদ্দিন। যার নং ৯১০।

সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পান গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরির্দশক রুহুল আমিন মুন্সি। পরে এটি নন-জিআর মামলা নং ০৪/২০২১ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এর আলোকে আদালতে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION