শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
আবুল বশর পারভেজ,মহেশখালী
মহেশখালীতে নিখোঁজ হওয়ার ১২ দিন অতিবাহিত হলেও এক মাদ্রাসা ছাত্রের সন্ধান এখনও মিলেনি। ওই শিক্ষার্থীর বাবা মাসহ পরিবারের লোকজন আতঙ্কগ্রস্থ দিনযাপন করছেন। খুরুশকুল উদুদিয়া তালিম উদ্দিন মাদ্রাসা’র হেফজ বিভাগের একটি শাখায় পড়াশুনা করছে।
পরিবার সূত্রে জানা গেছে গত ৩ ই ডিসেম্বর (শনিবার) সকালে খুরুশকুল উদুদিয়া তালিম উদ্দিন মাদ্রাসা’র যাবে বলে বড় মহেশখালীর জাগিরাঘোনা গ্রামের বাড়ী থেকে বেড়িয়ে যায়। কিন্তু সে বাড়ীতেও আসেনি। এমনকি মাদরাসাতেও যায়নি। হারানোর সময় গায়ে খয়রী রং এর জোব্বা ছিল। পারিবারিক ভাবে আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভব্য সবগুলো স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়না।
মাদরাসা কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে মোহাম্মদ ওমাইর পিতা নুরুল আলম’কে থানায় একটি সাধারন ডাইরী করে পরামর্শ দেন। কোন ব্যক্তি তার সন্ধান পেলে নিম্ন নাম্বারে যোগাযোগ করুন (চাচা) ০১৮১৬৯০৬৯৩৬।
ভয়েস/জেইউ।