শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে বিজয় দিবস উদযাপন 

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে।
ভোরে জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার বধ্যভুমিতে শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতা পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সালাম গ্রহণ করেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম।
পরে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION