শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

ভয়েস প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের উদ্যোগে অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১২ টায় বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম-উস সাকিব।
তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোন দূর্যোগকালে সাধারণের পাশে রয়েছে বিজিবি। তারই অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে সাড়ে ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ বিজিবির উচ্চ-পদস্থ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION