শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস পালন করেছে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ

সাহাব উদ্দিন সিকদার,মহেশখালী:

বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী উপজেলা শাখার উদ্যেগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

১৬ ডিসেম্বর প্রথম প্রহরে দলীয় কার্য্যলয়ে পতাকা উত্তলন এবং সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কালামারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্যারেড গ্রাউন্ড়ে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পুলিশ প্রসাশন সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ও প্রাইমারি স্কুল সমুহের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন সাংসদ আশেক। বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে বাবুর দিঘির পাড়স্হ কার্যলয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম পি, বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বি এ, উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরিফ, ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম বি এ, প্রবীন আওয়ামী লীগ নেতা ডাঃ নুরুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ব্রজ গোপাল, সহ সভাপতি মুক্তি যোদ্ধা মাষ্টার লিয়াকত আলি, প্রভাষক এহচানুল করিম মুক্তিযোদ্ধা কমান্ডার ছালে আহমদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মোশারফা জান্নাত উপজেলা আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন ইলাহি, কুতুবজুমের ইউনিয়নের সভাপতি এডভোকেট নুরুল হুদা, কুতুবজুম ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, হোয়ানকের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল , ছোট মহেশখালী ইউনিয়নের সাধারন সম্পাদক মাস্টার এনামুল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন এলাহি ,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম রফিকুল ইসলাম, প্রনব কুমার দে সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীন সিকদার, উপজেলা যুবলীগের আহাব্বায়ক সাজেদুল করিম, যুবলীগের যুগ্ম আহাব্বাযক সেলিম উল্লাহ সেলিম, ছাত্রলীগের আহাব্বায়ক হালিমুর রশীদ , শ্রমিক লীগের আহাব্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব নজরুল ইসলাম, পৌর যুব লীগের আহ্বায়ক মামুন সিকদার, পৌরছাত্র লীগের আহ্বায়ক মোর্শেদ, মহেশখালী কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল শ্রমিকলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন মুক্তি যুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে সবাই কে সাথে নিয়ে স্বাধীনতা বিরুধী অপশক্তিকে মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার বিজয়ী পুনরায় ক্ষমতায় আনতে হবে। পরে মহান মুক্তি যুদ্ধে সকল শহিদ এবং ১৫ ই আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION