শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

বন্যহাতির এই দলটি খাবারের সন্ধানে এসে রাতভর পার্কের অভ্যন্তরে পশুখাদ্যের বাগানে অবস্থান করে আসছে। অবশ্য ভোর হলেই ফের গহীণ জঙ্গলে ফিরেও যাচ্ছে। ছবি সংগৃহীত।

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে সাইফুল ইসলাম(৩৮)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। চকরিয়া উপজেলার নলবিলা বনবিটের আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইসলাম নগর এলাকায় গতরাতে এ ঘটনা ঘটে।

আজ(১৯ডিসেম্বর) সকালে বনবিভাগ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বনশ্রী আবাসন প্রকল্প এলাকার মৃত মোস্তফিজুর রহমানের ছেলে।

চকরিয়ার নলবিলা বনবিট কর্মকর্তা অবনী কুমার জানান, গতকাল সন্ধ্যার পর দুটি বন্য হাতি খাবারের সন্ধানে সড়কের কাছাকাছি কলাবাগানে চলে এলে বনকর্মীরা হাতি দুইটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। রাত ১০টার দিকে নিহত সাইফুলকে পাহাড়ী এলাকার দিকে যেতে দেখলে স্থানীয়রা হাতির কথা বলে তাকে সতর্ক করে। পরে আজ সকালে ঘটনাস্থলে সাইফুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, হাতির পায়ে পিষ্ট হওয়া এক ব্যক্তির মরদেহ থানায় রয়েছে। আত্মীয়-স্বজন ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION