সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যেকারণে আলখাল্লা পরিয়ে দিলেন কাতারের আমির মেসিকে

খেলধুলা ডেস্ক:

দীর্ঘ তিন যুগের অবসান ঘটিয়ে অবশেষে লিওনেল মেসির হাত ধরে ২২তম আসরে নিজেদের তৃতীয় শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। স্বপ্নের সে ট্রফি আর্জেন্টাইন তারকার হাতে তুলে দেয়ার আগে কাতারের আমির

৩৬ বছর পর কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) মেসির হাত ধরে নতুন ইতিহাস লিখেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এ তারকাকে তাই বিশেষ মর্যাদা দিতে কাতারের আমির আলখাল্লা পরিয়ে দেন।

তামিম বিন হামাদ আল থানি মেসিকে যে আলখাল্লা পরিয়েছেন, তা আরব দেশগুলোর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। সাধারণত উল দিয়ে এ আলখাল্লা তৈরি করা হয়। সাদা, ক্রিম, কালো, বাদামি, ধূসর বিভিন্ন রঙের হয় এ বিশেষ গাউন। পোশাকের ওপরে এ আলখাল্লা পরেন আরব দেশগুলোর পুরুষেরা। আরবি ভাষায় এ আলখাল্লাকে বলা হয় ‘বিশ্‌ত’। ফার্সি থেকে এসেছে শব্দটি।

কোনো অনুষ্ঠান, বিয়ে, উৎসব বা বিশেষ দিনে এই আলখাল্লা পরা আবর দেশগুলোর পুরানো রেওয়াজ। এখনও এই রেওয়াজ বজায় রেখেছেন সেখানকার বাসিন্দারা। এই আলখাল্লা আরব দেশগুলোর আভিজাত্যের প্রতীক বলেও মনে করেন অনেকে। বিশ্‌ত পরিয়ে সম্মান জানানোর প্রথা রয়েছে কাতারে।

মেসির ৩৫ বছরের ফুটবল ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে রোববার লুসাইলে। দিনটি তাই আর্জেন্টিনার পাশাপাশি তার জন্যেও বিশেষ। সেটা বোঝাতে এবং বিশ্বজয়ী অধিনায়ককে সম্মান জানাতে তাকে ট্রফি দেয়ার আগে বিশ্‌ত পরিয়ে দিয়েছেন কাতারের আমির। সেই বিশ্‌ত গায়ে দিয়ে ফিফা সভাপতির হাত থেকে বিশ্বকাপ ট্রফি নেন মেসি। সেটা পরেই সতীর্থদের সঙ্গে বিশ্ব জয়ের উৎসবেও মাতেন তিনি।

এদিকে মেসিকে কাতারের আমিরের হাতে আলখাল্লা পরিয়ে দেয়াকে ভালোভাবে নেননি সাবেক আর্জেন্টাইন ফুটবলার পাবলো জাবালেতা। তিনি প্রশ্ন করেন, ‘এটা কেন করা হবে? এটার তো কোনো কারণ থাকতে পারে না।’

অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি লিনেকার বলেন, ‘এটা লজ্জাজনক কাজ। একদিক থেকে ওরা মেসির আর্জেন্টিনার জার্সিটাই ঢেকে দিলো।’

অবশ্য মেসি বা আর্জেন্টিনার পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো আপত্তি তোলা হয়নি। তারা স্বাভাবিকভাবেই নিয়েছেন কাতারের বিশেষ এ পোশাকটিকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION