শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক,মহেশখালী:
মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের আশরাফ আলী ঘোনায় মুদি দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দোকানদার সামাদ ও তার ভাই আবুল হোসেনকে দা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করেছে একই এলাকার নুরু ও তার ভাইয়েরা।
২০ ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মারাত্মক ভাবে জখম হওয়া মুদি দোকানদার সামাদের ভাই আবুল হোসেনকে প্রথমে মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্হার উন্নতি না হওয়ার পরে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ঘটনা স্থল থেকে আমিন নামের একজন কে গ্রেপ্তার করেছে।
সুত্র জানায় এলাকার নুরের পরিবার ও তার ভাইয়েরা দির্ঘদিন ধরে সামাদের মুদির দোকান থেকে বাাজার করে আসিতেছিল সেই সুবাদে বেশ কিছু টাকা পাওনা রয়ে যায়। দির্ঘ দিন ধরে বকেয়া চাইতে গেলে আজ দেবো কাল দেবো বলে বলে কালক্ষেপন করে আসছিল। এক পর্যায়ে আজ দোকান মালিক সেই পাওনা টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে পাওনাদার নুরু,বেলাল ও অপরাপর ভাইয়েরা এসে দোকানদার ও তার ভাইকে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে।
এ ব্যাপারে জানতে চাইলে মহেশখালী থানা পুলিশের এস আই এমরান জানান এরকম একটা ঘটনা সংঘটিত হয়েছে । আমরা ঘটনা স্হলে গিয়েছি এবং আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে। বাকিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
ভয়েস/ জেইউ।