শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে অপহৃত ৮ জন ৩ দিন পর বাড়ি ফিরেছেন

ভয়েস প্রতিবেদক:
টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ে অপহরণ হওয়া ৮ জন ৩দিন পর আহত অবস্থায় বাড়ি ফিরছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে তাদের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) রাত ২টায় তারা বাড়ি ফিরেন।
গেল রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে অপহরণকারীরা তাদের অপহরণ করে নিয়ে যায়।
তারা হলেন- বাহারছড়া ইউনিয়নের রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।
৩দিন ধরে প্রশাসনের লোকজন ও স্থানীয়সহ ৪ শতাধিক মানুষ পাহাড়ী অঞ্চলে অপহৃত উদ্ধার অভিযানে নেমেছিল।
অপহৃত পরিবারের সদস্য মোহাম্মদ হাবিব বলেন, ‘অপহৃত ৮ জকেই মুক্তিপণের টাকার জন্য নানানভাবে শারীরিক নির্যাতন করেছে অপহরণকারীরা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের ক্ষত রয়েছে। তারপরও অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে। তারা বাড়ি ফিরেছেন তার জন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া। আর প্রশাসনসহ যারা উদ্ধার অভিযান চালিয়ে আমাদের পরিবারের পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ওসি আবদুল হালিম জানান, অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ের ঢালে-জঙ্গলে বিভিন্ন দুর্গম জায়গায় পুলিশের অভিযান চলমান ছিল। খবর পেলাম বুধবার দিবাগত রাতে অপহৃতরা বাড়ি ফিরেছে। তারা একটু সুস্থ হোক। তারপর তাদের কাছ থেকে অপহরণের কারণসহ বিস্তারিত জানতে পারবো।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION