শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারিদের গুলিতে ৪জন গুলিবিদ্ধ

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার শরণার্থী ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ বহিরাগত দুষ্কৃতিকারিদের হামলায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে; এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।
আহতরা হল, উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম (৩২), ক্যাম্পটির একই ব্লকের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি (৬৩) এবং ক্যাম্পটির বি-৫০ ব্লকের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ (৫৫) ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের (১০)।
এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এসময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বলখেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরিহিত ১৫/২০ জনের একদল অজ্ঞাত দুষ্কৃতিকারি প্রবেশ করে। পরে তারা সাধারণ রোহিঙ্গাদের উপর অতর্কিত হামলা চালায়।
” এতে দুষ্কৃতিকারিদের এলোপাতাড়ী ছোড়া গুলিতে এক শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। “
পরে রাত ১০ টায় সেখানেও (কক্সবাজার জেলা সদর হাসপাতাল) অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান এপিবিএন এর সহকারি পুলিশ সুপার।
ফারুক বলেন, ” প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতিকারিরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। “
ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION