শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী পৌরসভার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালীর গোরঘাটা বাজারে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে মহেশখালী পৌর প্রশাসন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) দুপুরে নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন গোরঘাটা বাজারে পথচারীদের চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পৌর মেয়রের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা অনেক কাচা সবজিও ফলের অস্হায়ী দোকান থেকে ফুটপাত দখল মুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার ৭ নাম্বার গোরকঘাটা বাজার এলাকার কাউন্সিলর শামসুল ইসলাম বাদশা,৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রনব কুমার দে, ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর বাবু জনি মং, ৫ নাম্বার ওয়ার্ড ঘোনাপাড়া কাউন্সিলর মনজুর আলম, ৯ ওয়ার্ডের কাউন্সিলর খাইর হোসেন সহ পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারি বৃন্দ।

বাজারের একজন পথচারী জানান ফুটপাতের উপরে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত করায় মেয়র আলহাজ্ব মকছুদ ধন্যবাদ জানান। উল্লেখ্য যে গত কাল উপজেলা কার্যালয়ের সামনে নাগরিক সমাজের ব্যানারে নিরাপদ সড়কের দাবীতে অবৈধ ডাম্পার গাড়ি, অবৈধ টমটম গাড়িং বেপরোয়া চলাচল এবং ফুটপাত দখল করে পার্কিং জনসাধারণের দুভোর্গের ব্যাপারে একটি মানববন্ধন কর্মসূচির একদিন পরেই পৌর প্রশাসনের উদ্যেগে এ অভিযান পরিচালিত হয়।

এব্যাপারে পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার পৌর শহরের রাস্তা গুলোতো নির্বিঘ্নে গাড়ি চলাচল এবং পথচারীদের নিরাপদে চলাচলে কোন ছাড় দেওয়া হবেনা এবং এ অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION