শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

শুক্রবার, ২৩ ডিসেম্বর দেশের একমাত্র পাহাড়ীদ্বীপ মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ সালে স্থাপিত বেসরকারি গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা শুক্রবার বাদে ইশা গ্রন্থাগারের পাঠকক্ষে অনুষ্ঠিত হয়।

এতে পাঠাগারের সম্মানিত সদস্য, পাঠক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হন এবং অনেকে অনলাইনে সংযুক্ত হন। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মুহাম্মদ এরফান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সম্মানিত অতিথি হিসাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাস্টার সালাহ উদ্দীন, বাবু টিংকু চক্রবর্তী, মোহামমদ মীর কাশেম, এস এম.মফিজুল হক খোকন। বক্তব্য রাখেন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আলম, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন, ক্রীড়া ও দপ্তর সম্পাদক ইমরান উল্লাহ, সহ-অর্থসম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, সদস্যবৃন্দের মধ্যে মুহাম্মদ শাহজাহান, আবুল কালাম, আবু বকর সিদ্দিক আকিব ও ছালামত উল্লাহ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মহেশখালী কুতুবদিয়া আসনের  সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি কে আহ্বায়ক ও ছোট মহেশখালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার জনাব কাজী মাওলানা মোহাম্মদ হোছাইনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট গ্রন্থাগারের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

গ্রন্থাগারের জন্য জমি ক্রয় ও ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ৩০ সদস্য বিশিষ্ট গ্রন্থাগারের জমি ক্রয় ও ভবন নির্মাণ উপকমিটি গঠন করা হয়।

উপস্থিত সদস্যবৃন্দের সম্মতিতে উক্ত উপকমিটিতে মাস্টার সালাহ উদ্দীনকে আহ্বায়ক ও মোাহাম্মদ মীর কাশেমকে সদস্য সচিব করা হয়।

সভায় গ্রন্থাগারের নতুন গ্রন্থাগারিক হিসাবে  মোবারক হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়। গ্রন্থাগারের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION