শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষ্যে গবাদি পশুর বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন সেনাবাহিনীর

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার অঞ্চলের উদ্যোগে ২৬ ডিসেম্বর এডহক মিলিটারি ফার্ম কক্সবাজার এর ব্যবস্থাপনায় চাকমারকুল রামু , জারাইতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গবাদি পশুর ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন পরিচালনা করা হয় ।

১০ পদাতিক ডিভিশন কর্তৃক কক্সবাজার অঞ্চলে শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে প্রত্যন্ত অঞ্চলে গবাদি পশু ও হাঁস , মুরগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কৃমিনাশক প্রদান করা হয় ।

এছাড়াও , এই কর্মসূচির আওতায় গবাদি পশুর বিভিন্ন রোগের টিকা প্রদান করা হয় । একই সাথে , দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে খামারিদের গবাদি পশু পালন ব্যবস্থাপনা এবং খামার স্থাপন সংক্রান্ত কারিগরি বিষয়ে পরামর্শ দেয়া হয় । এডহক মিলিটারি ফার্ম কক্সবাজারের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা প্রাণীসম্পদ বিভাগ এর সহযোগিতায় পরিচালিত এই ক্যাম্পেইনে জেনারেল অফিসার কমান্ডিং ( জিওসি ) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান উপস্থিত ছিলেন । এছাড়াও কক্সবাজার জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও রামু উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তাগণ সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ বিষয়োক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION