শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্লাস্টিকের বস্তায় পাওয়া গেল ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অভিযান চালিয়ে ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে এসব বিয়ার জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জালিয়াপাড়ার প্যারাবনের পাশে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করতে দেখে কোস্ট গার্ড। তাদের থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায় । পরবর্তীতে কোস্টগার্ডের সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তা থেকে ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করে।

কোস্ট গার্ডের পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কাজি আল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION