শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহেশখালীতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে ডুবি মৃত্যু,ফাইল ছবি

সাহাব উদ্দিন সিকদার, মহেশখালী:

মহেশখালী পৌরসভার পুটিবিলা মোশাররফ আলী পাড়ায় ফায়ার সার্ভিসে সামনের পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ ইলহাম নামের ৫ বছরের এক ছেলে শিশু মৃত্যু হয়েছে।

২৭ শে ডিসেম্বর মঙ্গল বার দুপুরে মহেশখালী ফায়ার সার্ভিসের সামনে তাহিজ্জব্বর পুকুরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, মহেশখালী হোয়ানক ইউনিয়ন হরিয়ার ছড়া গ্রামের মোহাম্মদ শাহীনের পুত্র মোহাম্মদ ইলহাম সকাল ১০টা থেকে নিখোঁজ হন । পরে শিশুটিকে খোঁজাখোজি করে না পেয়ে এলাকাবাসী সবাই পুকুরে পড়েছে বলে সন্দেহ করেন। দুপুর দেড়টার দিকে পুকুরে ডুবেছে মর্মে মহেশখালী ফায়ারসার্ভিসকে জানালে তারা এসে স্হানীয় এলাকাবাসীর সহযোগিতায় জাল ফেলে তিন ঘন্টা প্রচেষ্টা চালিয়ে মৃত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রলুপ কান্তি সরকার বলেন আসলে বাচ্চাটি পুকুরে পড়েছে সকাল ১০ টার দিকে কিন্তু দুর্ভাগ্য  আমাদের খবর জানানো হয়েছে দুপুর ১ টার সময়। আমাদেরকে খবরটি জানানোর সাথে সাথে ফায়ারসার্ভিসের পুরো ইউনিট নিয়ে এলাকার মানুষের সহযোগিতায় বড় জাল ফেলে উদ্ধার অভিযানে নেমে পড়ি এবং বাচ্চা টিকে মৃত উদ্ধার করি। যদি আরো আগে খবর দেওয়া হত তাহলে হয়ত হাসপাতালে নিযে গিয়ে চিকিৎসার মাধ্যমে বাঁচার একটা সম্ভাবনা থাকত। এলাকার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলী নেতা মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন হোয়ানকের হরিয়ারছড়া থেকে শিশুটি তার মায়ের সাথে আমাদের এলাকায় বেড়াতে এসেছিল। আমাদের এলাকার পুকুরে পড়ে বাচ্চাটির এমন মুত্যু আমাদের এলাকায় সবাই কে হতবাক করেছে, মর্মাহত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION