শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল টুর্নামেন্ট শুরু

এম.এ আজিজ রাসেল:

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস এন্ড উইমেনস আন্তর্জাতিক বিচ ভলিবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে পুরুষ দলে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম ভূটান। এতে ভূটানকে ২—০ সেটে হারায় স্বাগতিকরা। অপরদিকে নারী দলে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম উজবেকিস্তান। এতে স্বাগতিক নারী দলকে ২—০ সেটে হারায় শক্তিশালী উজবেকিস্তানের মেয়েরা।

গতকাল মঙ্গলবার বিকালে সৈকতের ডিভাইন পয়েন্টে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় তিনি টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এবং অতিথিদের নিয়ে ভলিবল খেলে সবার নজর কাড়েন। পরে তিনি সাংবাদিকদের জানান, “২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিকের বীচ ভলিবলের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বিশ্বের ২১টি দেশ। যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য মাইলফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক এই ইভেন্ট হলে আসবে বিদেশি পর্যটকও। যা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় উপস্থিত ছিলেন এশিয়ান সেন্ট্রাল ভলিবল ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ লতিফ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মো. খসরু চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।

টুর্নামেন্টে পুরুষ দলে ৯টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও ভারত এবং পাকিস্তান ভিসা জটিলতায় আসতে পারেনি। অংশ নেওয়া অন্যান্য দেশগুলো হলো— বাংলাদেশ, নেপাল, কিরগিস্তান, মালদ্বীপ ও ভূটান। এছাড়া নারী দলে অংশ নেওয়া দেশের মধ্যে রয়েছে—বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান। আগামী ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক টুর্নামেন্টের পর্দা নামবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION