সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ডি বক্সে ডাইভ দিয়ে লাল কার্ড পেলেন নেইমার

 খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল নেইমারদের ব্রাজিল। বিশ্বকাপ থেকে ফিরে বুধবার দিবাগত রাতে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে স্ত্রাসবুর্গের বিপক্ষের ম্যাচটি সুখকর হয়নি তার জন্য। দ্বিতীয়ার্ধে ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। যা ছিল ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২৩৬ মিলিয়ন ডলারে পিএসজিতে যোগ দেওয়ার পর তার পঞ্চম লাল কার্ড।

এদিন ৬০.১৭ মিনিটের মাথায় তার পেছনে থাকা স্ত্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনকে মুখমন্ডলে আলতো থাপ্পরের মতো মেরে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ৬১.৩৮ মিনিটের মাথায় স্ত্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। তাতে ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।

এই ম্যাচে লাল কার্ড দেখায় রোববার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানের দল লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।

অবশ্য ম্যাচের আগে ১৪ মিনিটে তার ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নিয়ে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুইনহোস।

ম্যাচের ৫১ মিনিটে মারকুইনহোসের গায়ে লেগে বল জালে জড়ালে আত্মঘাতী গোলে সমতা ফেরে। কিন্তু যোগ করা সময়ে (৯০+৬) কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ১৬ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো রেড অ্যান্ড ব্লুজরা। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION